আধুনিকতার মাঝে ইসলামকে বোঝার মূলনীতি
Asif Adnan
আধুনিকতার মাঝে ইসলামকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে একটা মূলনীতি বোঝা জরুরি। বিস্তর সেক্যুলার জ্ঞান এবং অনেক সময় ইসলামী জ্ঞান থাকা সত্ত্বেও খুব কম মানুষ এই নীতিটা ঠিক মতো বোঝেন। এই নীতি হলো— মানুষ যা কিছুকে সত্য আর বাস্তব বলে দাবি করে, তার সবকিছু আসলে স...