হাকলবেরি এবং গণতন্ত্র
Asif Adnan
ছোটবেলার সবচেয়ে প্রিয় বইগুলোর মধ্যে ছিল ম্যাক্সিম গোর্কির ‘আমার ছেলেবেলা’ আর মার্ক টোয়েনের ‘হাকলবেরি ফিনের দুঃসাহসী অভিযান’। দুটো দুই দুনিয়ার বই, কিন্তু আমার কাছে বেশ লাগতো, চোখে পড়তো দুটোর মাঝে কিছু সাদৃশ্যও। বইগুলো পড়া হতো বারবার করে। গোর্কির ছেলেব...