শব্দ নিয়ে তর্ক—বিপ্লব ও অন্যান্য
Asif Adnan
১. বিপ্লব, ইনকিলাব, সাওরাহ—এ শব্দগুলো নিয়ে কেউ কেউ আপত্তি করেন। কেউ বলেন এটা পশ্চিমা কনসেপ্ট। কেউ বলেন বামপন্থার বিষয়। কেউ বলেন কুরআন-সুন্নাহতে এই শব্দগুলো নেই, অথবা সালাফুস সালেহিনের যুগে এগুলো ছিল না, তাই এটা ব্যবহার করা ভুল, বিচ্যুতি কিংবা আরও গ...